Skip to main content

OBHIZATRIK Foundation

News & Articles

Heatwave & Fuel Crisis: মানুষের পাশে অভিযাত্রিকের ছোট উদ্যোগ

তীব্র গরম আর দীর্ঘ ১০–১২ ঘণ্টার লাইনে তেলের জন্য অপেক্ষা করা মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে আমরা ছোট একটি উদ্যোগ নিয়েছি।

আজ দুপুরে আমাদের ভলান্টিয়াররা প্রায় ৪৫০ বোতল ঠাণ্ডা পানি পৌঁছে দিয়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে। এই সংকটময় সময়ে এটি আমাদের পক্ষ থেকে খুবই সামান্য একটি প্রচেষ্টা—তবুও আমরা বিশ্বাস করি, এমন ছোট ছোট উদ্যোগই মানুষের পাশে দাঁড়ানোর শক্তি তৈরি করে।

আমরা চেষ্টা করবো আগামীকাল থেকে ঢাকার অন্যান্য পাম্পগুলোতেও এই কার্যক্রম চালিয়ে যেতে—যতদিন এই তীব্র গরম এবং জ্বালানি সংকট চলমান থাকবে, ততদিন পানি এবং খাবার স্যালাইন পৌঁছে দেওয়ার এই উদ্যোগ অব্যাহত রাখার।

#OBHIZATRIK #FuelCrisis #HeatWaveAlert

Share this Post: