OBHIZATRIK-এর প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি এশিয়া থেকে আঞ্চলিক ফাইনালিস্ট হিসেবে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন! ![]()
![]()
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ১৪ই সেপ্টেম্বর লন্ডনের সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহামান্য ডিউক অফ এডিনবরা উপস্থিত থেকে এই তরুণ কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করেন। এ বছর এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশী হলেন আহমেদ ইমতিয়াজ জামি। আহমেদ ইমতিয়াজ জামি বলেন, “কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। এটি শুধু আমার অর্জন নয়; এটি অভিযাত্রিকের জন্য একটি মাইলফলক এবং বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা সবসময় আমাদের সম্প্রদায়কে শক্তিশালী করার ওপর বিশ্বাস রেখেছি এবং এই স্বীকৃতি আবারও প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এমন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি রোমাঞ্চিত।”


